জাতীয়
পদ্মা সেতু করায়

প্রধানমন্ত্রীকে উপহার দিতে প্রস্তুত ‘স্বপ্নরাজ’ 

নিজস্ব প্রতিনিধি, যশোর: মানুষের প্রতি মানুষের ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশের রুপ ভিন্ন, রয়েছে ভিন্ন পথও। কেউ পেয়ে আবার কেউ না পেয়েও ভালোবাসে। মানুষের দুঃখলাঘব হওয়ায় এমনই একটি কাজ করেছেন সাইফুর রহমান সাইফ। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে। পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের দুঃখলাঘব হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি কোরবানির পশু উপহার দিতে লালন-পালন করেছেন ‘স্বপ্নরাজ শান্ত’ নামে একটি গরু। যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের সাইফ নিজ খামারে লালন-পালন করেছেন গরু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়ার জন্য তিন বছর ধরে কোরবানির গরুটি লালন-পালন করেছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা আর পদ্মা সেতু বাস্তবায়ন করায় এ গরুটি তিনি প্রধানমন্ত্রীকে দিতে চান নিজ হাতেই। এমন খবরে প্রতিদিন ‘স্বপ্নরাজ শান্তকে’ দেখতে ভিড় করছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ।

সাইফুর রহমান সাইফ বলেন, ২০১৭ সালে আমি তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বউবাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়। মাওয়া ঘাটে গেলে ঘাট কর্তৃপক্ষ আমার কাছ থেকে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করেন।

আমি তখন বলেছিলাম, পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। এ কথা শুনে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। তখন আমি মনে মনে নিয়ত করি, পদ্মা সেতু তৈরি হয়ে গেলে কোরবানির জন্য একটি গরু উপহার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শহিদুল ইসলামের সন্তান সাইফের আশা, তার পোষা প্রায় ১৫ মণ ওজনের লাল গরুটি আসন্ন কোরবানির ঈদে প্রধানমন্ত্রী নিজের নামে কোরবানি দেবেন। এ জন্য ইতোমধ্যেই তিনি গরুটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও ঝিকরগাছা ইউএনও মাহবুবুল হকের কাছে আবেদনও করেছেন।

প্রধানমন্ত্রীকে এই গরু না দিতে পারলে কী করবেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাড়িতে প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই। তবে আমার মা সেটা নিষেধ করছেন। সরাসরিই প্রধানমন্ত্রীর হাতে এই গরুটি দিতে চাই।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির গরু উপহার দিতে আবেদন করেছেন সাইফ নামে ওই যুবক। তাকে বলেছি, জেলা প্রশাসক না প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগাযোগ করতে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা