জাতীয়

ঢামেক করোনা ইউনিটে ৪দিনে ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি শুরুর প্রথম ৪ দিনেই ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (৫ মে) ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ এ তথ্য জানিয়েছেন।

রিয়াজ জানান, গত শনিবার (২ মে) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর আজ মঙ্গলবার পর্যন্ত এই ইউনিটে ভর্তি হওয়াদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার পর চার জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

তিনি আরও জানান, এই চার দিনে করোনা উপসর্গ নিয়ে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

মোহাম্মদ রিয়াজ বলেন, নিয়ম অনুযায়ী ২৬টি মরদেহ দাফনের জন্য মরদেহ হস্তান্তর করেছে মেডিকেল কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা