জাতীয়
করোন চিকিৎসা

দেশে শিগগিরই চালু হচ্ছে প্লাজমা থেরাপি

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত দেশগুলো নানা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছে। আক্রান্ত রোগীদের সুস্থ করতে কয়েকটি দেশের মতো বাংলাদেশেও প্লাজমা থেরাপির ব্যবস্থা নিচ্ছে সরকার।

প্লাজমা থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর রক্ত থেকে অ্যান্টিবডি নিয়ে আক্রান্ত রোগীর শরীরে দেওয়া হবে। অনেক আগে থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় প্লাজমা থেরাপি দিয়ে আসছেন চিকিৎসকরা।

রক্তকে আপাত দৃষ্টিতে লাল তরল পদার্থ মনে হলেও এর মধ্যে থাকে বেশ কিছু উপাদান। এগুলোর ভেতর থেকে লোহিত কণিকা, সাদা কণিকা ও প্লাটিলেট আলাদা করার পর যে তরল অংশটা থাকে তাতে পাওয়া যায় ময়েশ্চার, প্রোটিন, মিনারেল ও এন্টিবডি-এই অংশটাই হল প্লাজমা।

কোভিড-নাইনটিন রোগীদের সারাতে রক্তের প্লাজমা দিয়ে চিকিৎসায় সুফল পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যারা সুস্থ হচ্ছেন তাদের রক্তের প্লাজমা নিয়ে অসুস্থদের শরীরে দিলে তৈরি হয় করোনারোধী এন্টিবডি। যা ওই ব্যক্তিকেও সুস্থ হতে সহায়তা করে।

দেশে এরইমধ্যে ঢাকা মেডিকেলের একজন আক্রান্ত চিকিৎসক সুস্থ হয়ে প্লাজমা দান করেছেন। ডা. আশরাফুল হক নামে ওই হাসপাতালেরই আরেকজন চিকিৎসক সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তার প্লাজমা সংগ্রহ করেছেন। যা এখনও কোন আক্রান্ত রোগীর শরীরে দিয়ে পরীক্ষা করা হয়নি।

এ পদ্ধতিতে চিকিৎসায় গত ১২ এপ্রিল কমিটি গঠন করেছে সরকার। কিভাবে এই কমিটি কাজ করবে তার নীতিমালা স্বাস্থ্য অধিদপ্তরে জমা পড়েছে ২৭ এপ্রিল। করোনা প্রতিরোধে সপ্তাহখানেকের ভেতর কাজ শুরু করবে তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা