জাতীয়

ছয় খাতে শিশুশ্রম অবৈধ!

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্ম, শুঁটকিপল্লী, পথশিশু, পাথর কুড়ানো-বহন ভাঙানো, দর্জি এবং ময়লার ভাগাড়ে কাজসহ দেশে ৬ খাতে শিশুশ্রম অবৈধ ঘোষণার সুপারিশ পেয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সরকারি, বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত কমিটির কাছ থেকে এ সুপারিশ আসে।

বুধবার (২৩ জুন) জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের ১০ম সভায় উপস্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশে শিশুদের ঝুঁকিপূর্ণ ৩৮টি খাত রয়েছে। এর মধ্যে আটটি খাতকে ইতোমধ্যে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। এ বছরের মধ্যে আরও কয়েকটি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে সব খাতকেই দেশে শিশুশ্রম মুক্ত করা হবে।

সভায় জানানো হয়, শিশুশ্রম নিরসনে জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের অধীনে বিভাগীয় পর্যায়ে ৫৫টি এবং জেলা পর্যায়ে ১২৫টি সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের ১০ম সভায় ভার্চুয়ালি যোগ দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম, অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম প্রমুখ।

বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে শিশুশ্রম নিরসন করতেই হবে। ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ২৮৫ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই মাঠ পর্যায়ে এ প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, অদৃশ্য শত্রু করোনা মোকাবেলার জন্য সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাথে সাথে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানার উৎপাদনও সচল রাখতে হবে। তবেই শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ার সম্ভব হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা