জাতীয়

বৃষ্টিপাত কমবে,বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (২১ জুন) সকাল থেকে বৃষ্টি না থাকলেও বেলা সাড়ে ১১টার পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কমে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি আগামী ৩ দিনে বৃষ্টিপাত আরও কমতে পারে।

সোমবার এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সারা দেশের তাপমাত্রাই কমে গেছে। এ অবস্থায় রোববার (২০ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন যশোরে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ১০৫ মিলিমিটার। এ ছাড়া টাঙ্গাইলে ৭১, মাইজদীকোর্টে ৬৮, হাতিয়ায় ৫১, খুলনায় ৮২, মংলায় ৫৮, যশোরে ৫০ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়,সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের ৩ দিনে বৃষ্টিপাতের বিদ্যমান প্রবণতা কমতে পারে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা