জাতীয়

বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কমই আছেন: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত দুদিন আগে প্রধানমন্ত্রীর দফতরে ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে ট্রাম্প বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফিরতি চিঠির একটি নমুনাও পাঠিয়ে দিয়েছি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো বন্ধু মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করবো।

এ কে আব্দুল মোমেন বলেন, ২৭ এপ্রিল সোমবার আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছি। খুব সুন্দর চিঠি। তারা আমাদের খুব প্রশংসা করে বলেছেন, আমরা যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছি সেটা উদাহরণযোগ্য।

আমাদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেছেন, তারা আমাদের সঙ্গে এ বিষয়ে কাজ করবেন। আর বরাবরের মতো রোহিঙ্গা বিষয় উল্লেখ করে বলেছেন, তারা ৬৮ কোটি ডলার দিয়েছেন এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পম্পেও’র চিঠি হস্তান্তর করেন। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে কোভিড-১৯-এর কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কে রাষ্ট্রদূতকে বৈঠকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতেও সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা