জাতীয়

কিশোর গ্যাং ‘রক কিং’ এর পাঁচ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কিশোর গ্যাং ‘রক কিং’ এর পাঁচ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকার আটকিয়ে চালককে মারধর ও গালিগালাজ করায় তাদের গ্রেফতার করা হয়েছিল।

গ্যাংয়ের পাঁচ সদস্য হলেন, ইমন আহম্মেদ শুভ (২০), মো. সুমন মিয়া (১৮), আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১), অন্তর হোসেন মোল্লা (২২) ও নাজমুল হাসান ওরফে সৈকত (২০)।

জানা গেছে, বুধবার (১৬ জুন) তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার রাতে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে শনির আখড়ার গোবিন্দপুর থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং পাঁচটি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ১৬ মে রাতে মেয়র হানিফ ফ্লাইওভারে কয়েকজন তরুণ বাইকার একটি প্রাইভেটকারের গতি রোধ করে। তারা প্রাইভেটকারের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। গাড়িতে আঘাতও করেন। এ সময় গাড়িতে এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ঘটনাটি পেছনের আরেক বাইকারের হেলমেটে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আমলে নিয়ে ঘটনাটির সঙ্গে জড়িতদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই তরুণরা ‘রক কিং’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা