জাতীয়

‘গ্রামগুলোকে উন্নত সেবার আওতায় আনা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, গ্রামগুলোকে উন্নত সেবার আওতায় আনতে উদ্যোগ নেয়া হয়েছে। ১৫টা গ্রাম নির্ধারণ করা হবে। একটি ক্রাইটেরিয়া ঠিক করে দেয়া হয়েছে কী ধরনের গ্রাম আওতাভুক্ত হবে। যেসব গ্রামও এই কার্যক্রম বাস্তবায়িত হবে, সেগুলোর আলোকে আমরা সারাদেশে সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখব। করোনার কারণে আমাদের কাজ কিছুটা স্লো হয়ে গেছে। আমাদের যে লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছিলাম সেটি সম্পূর্ণভাবে করতে পারিনি।

রোববার (৬ জুন) বেলা ১১টায় অনলাইনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার গ্রাম, আমার শহর- প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়। গ্রামকে শহর করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সব কাজ করবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি নেতৃত্ব দেব। এখানে প্রত্যেকেই প্রকল্প নেবেন যার যার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রকল্পগুলো অ্যালায়েন্স করে আমরা কাজ করব।

মন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় হয়েছে ২২২৭ ডলার। যখন সাড়ে চার হাজার বা ছয় হাজার ডলারে এটি যাবে তখন সবাই গাড়ি কিনে ফেলবে। এসব গাড়ি যদি চলাচল করে, আর অপরিকল্পিতভাবে যদি সবকিছু হয় তাহলে রাস্তায় জ্যাম হবে। সেক্ষেত্রে সব গাড়ি চলাচলে অনেক বেশি রাস্তা লাগবে। কিন্তু পরিকল্পিতভাবে করলে জায়গা কম লাগবে। আমরা যদি একটা ক্লাস্টারের মধ্যে স্কুল, হাসপাতাল, খেলার মাঠ, শপিংমল এবং বসবাসের জন্য অন্য সবকিছু একটি ক্লাস্টারের মধ্যে করতে পারি তাহলে অনেক ভালো কিছু হবে। কাজটি করা কঠিন হলেও পারমানেন্ট হবে।

তাজুল ইসলাম বলেন, মানুষ কিন্তু আর হ্যাসেলফুল লাইফ লিড করবে না। ঢাকা শহর যেভাবে গড়ে উঠেছে, এখানে হয়তো অনেক অপরিকল্পিত এবং আইন বহির্ভূতভাবে করা হয়েছে, অবকাঠামো গড়ে উঠেছে। খাল, লেক দখল হয়েছে। ঢাকা শহরে বাড়িঘর করা হয়েছে, কিন্তু সেপটিক ট্যাঙ্ক নিচে রাখা হয়নি। এখন সরাসরি লেক-খালের মধ্যে বর্জ্য দিয়ে দেয়া হচ্ছে। এভাবে থাকলে লেক-খালগুলো কি কখনও পুনরুদ্ধার করা যাবে?

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা