ফাইল ফটো
জাতীয়

৩৭৭৫ কোটি টাকা বরাদ্দ বাড়ল প্রতিরক্ষা খাতে

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৩৭৭৫ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২০২১ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৮১ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়টি তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মোট পরিচালন ব্যয় ও উন্নয়নের জন্য এবার ৩৭ হাজার ২৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ বরাদ্দ ৩ হাজার ৭৭৫ কোটি টাকা বেশি। ২০২০-২১ অর্থবছরে (সংশোধিত) এ বরাদ্দ ছিল ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। প্রতিরক্ষা খাতের এ ব্যয় হবে এবারের মোট বাজেট বরাদ্দের ৬ দশমিক ২৪ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিস পরিচালনের জন্য ৩৩ হাজার ৬১৬ কোটি টাকা, উন্নয়নের জন্য ১ হাজার ৮৩২ কোটি টাকা, অন্যান্য সার্ভিস পরিচালনের জন্য ১ হাজার ৭৮৯ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগ পরিচালনের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে প্রতিবছরই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা