জাতীয়

মে মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬২

নিজস্ব প্রতিবেদক : মে মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬২ ও আহত হয়েছেন ৫৪৯ জন। নিহতের মধ্যে নারী ৮৩ জন ও শিশু ৬৬ জন।

বৃহস্পতিবার (৩ জুন) এক প্রতিবেদনে সামাজিক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করেছে। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে জানানো হয়, মে মাসে ২২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১৭ জন। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১৪৭ জন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৬ জন। এ সময়ে আটটি নৌ-দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পাঁচটি রেলপথ দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ফেরি থেকে হুড়োহুড়ি করে নামার সময় দু’টি ঘটনায় ছয়জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২১৭ জন, বাস যাত্রী নয়জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি যাত্রী ৩৭ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স যাত্রী ৩২ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা-টেম্পু) ৭৮ জন, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-চান্দের গাড়ি যাত্রী ৩৪ জন ও প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী আটজন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭৯টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৬৩টি গ্রামীণ সড়কে, ৩৫টি শহরের সড়কে ও অন্য স্থানে ছয়টি সংঘটিত হয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৪ জন। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। ২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩২টি দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। তিনটি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের মধ্যে পুলিশ সদস্য, র‌্যাবের কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আনসার ভিডিপি কমান্ডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী, পোস্ট মাস্টার, আইনজীবী, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

এর আগে গত এপ্রিল মাসে দেশে ৩৯৭টি দুর্ঘটনায় ৪৫২ জন নিহত হয়েছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা