জাতীয়

ধানমন্ডিতে ছুরিকাঘাতে তিন কিশোর আহত 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে তিন কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছে, নাদিম (২১) স্থানীয় হাসপাতাল, ঢামেকে সৌরভ (২০) সামস্ (২০)

সামস্ কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সৌরভ এসএসসি পাশ করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনাটি ঘটে।

পরে তাদেরকে উদ্ধার করে একজনকে স্থানীয় হাসপাতাল ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সত্যতা নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল।

তিনি বলেন, আহত দু'জনের মধ্যে সৌরভ এর পেটে ও সামস্ এর হাতে পিঠে সহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত সহ মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তবে কারা কি কারনে তাদের উপরে হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বলা যাবে।

আহত তিন জন সহ কয়েক জন লেকের পার ঘুরতে বের হয়েছিল। সেখানে ৭/৮ জন তাদের কে মারধর ও ছুরিকাঘাতে আহত করেছে বলে, জানিয়েছে আহতদের বন্ধুরা।

আহত সৌরভ এর বাসা মোহাম্মদপুর শের শাহ সুঁড়ি রোড। পড়াশোনা বন্ধ করে একটি দোকানে কাজ করেন। বাবার নাম দিন ইসলাম।

সামস্ এর বাসা সোহরাওয়ার্দী হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। সে কলেজ শিক্ষার্থী। তার বাবার নাম আজিজুল।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত দু'জনের মধ্যে সৌরভের অবস্থা আশংকাজনক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা