জাতীয়

ধর্ষক গ্রেফতার, দুপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরের পর কাওরান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম।

ধর্ষক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতার করা ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ও মামলার এজাহারের বর্ননার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন নির্যাতিতা ছাত্রীর বয়ান ধরে সোমবার থেকেই এর তদন্তে নামে বিভিন্ন বাহিনী। সঙ্গে যোগ হওয়া ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ মিলিয়ে করা অভিযানে গ্রেফতার করা হলো ধর্ষণকারীকে।

ক্যান্টনমেন্ট থানায় করা এ ঘটনার মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। গায়ের রং শ্যামলা,মাঝারি গড়ন। পরনে জিনসের পুরোনো ফুলপ্যান্ট ও ময়লা কালচে ফুলহাতা জ্যাকেট, পায়ে স্যান্ডেল এবং মাথার চুল ছোট করে ছাঁটা।

রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। বান্ধবীর বাসায় যাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। বাস থেকে নামার পর তাকে মুখ চেপে ধরে রাস্তার পাশে ঝোপে নিয়ে মারধর ও ধর্ষণ করা হয়।এক সময় অজ্ঞান হয়ে যান ওই ছাত্রী। পরে জ্ঞান ফিরলে বান্ধবীর সাথে যোগাযোগ করে পুরো ঘটনা খুলে বলেন। বান্ধবী তাকে ক্যাম্পাসে এনে অন্য বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা