জাতীয়

রোজিনার বিষয়টি বাস্তবতার নিরিখে দেখার অনুরোধ : তথ্যমন্ত্রী 

প্রধান প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে সাংবাদিকদের আবেগের দৃষ্টিতে না দেখে বাস্তবতার নিরিখে দেখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ মে) মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালে তিনি এ অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে ইতিমধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও অন্য সংগঠনের নেতারা আমার সঙ্গে কথা বলেছেন। তারা আমাকে রোজিনা ইসলামের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। আমি তাদের আশ্বাস দিয়েছি এ ব্যাপারে যথাযথ কর্তপক্ষের সঙ্গে আলোচনা করবো। সঠিকভাবে নিরপেক্ষ কমিটির মাধ্যমে যেন তদন্ত করে দেখা হয়।

এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিষয়টিকে আপনারা আবেগীভাবে নেবেন না। মানুষ মাত্রই ভুল হয়। আমারও ভুল হতে পারে। সাংবাদিক রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। আপনারা বিষয়টি বাস্তবতার নিরিখে দেখবেন বলে আশা করি।

তিনি আরও বলেন, রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান, তার বিষয়টি যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং কারাগারে তিনি যেন সন্মানজনকভাবে থাকেন সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে।

সান নিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা