জাতীয়

আমি তো চাই সব কোর্ট ভার্চুয়ালি চলুক: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমি তো চাই সব কোর্ট ভার্চুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক। কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটা করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের আইনজীবীদেরও তো সাংঘাতিক অসুবিধা।

আজ রোববার (২ মে) আপিল বিভাগে একটি মামলার শুনানিতে প্রসঙ্গক্রমে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার এই পরিস্থিতিতে যদি হাইকোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেওয়া হয় তাহলে প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে।

নিম্ন আদালতের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি বলেন,‘ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। একজনের শরীরের সঙ্গে আরেকজন লেগে আছেন। আমার কাছে এ সংক্রান্ত ভিডিও এখনও আছে। আমরা কী করব? আমরা যদি এখানেও ভার্চুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও অন্তত ডেইলি তিন হাজার লোকের সমাগম হবে। আমাদের কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ এসে ঈদগাঁ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।’

এ পর্যায়ে ভারতের উদাহরণ দিয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘গতকাল ভারতের সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিনজন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন।’

প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আমরা এখন কী করব? এখন যদি সব কোর্ট ভার্চুয়ালি ওপেন করি অন্তত প্রতিদিন তিন হাজার লোক আসবে। আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আরজেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনব। আপনারা ঢাকা কোর্টের ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন ঢাকা কোর্টে ৫০ হাজারের মতো লোক ছিল।’

তখন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ বলেন, ‘যেগুলো আমরা কাগজে দেখি, বন্ধুদের কাছে শুনি মার্কেটেও ভয়াবহ অবস্থা।'


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা