জাতীয়

বিধিনিষেধের সময়ে সড়কে ঝরেছে ৪৬৮ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে এপ্রিল মাসের বেশির ভাগ সময়ই ছিল বিধিনিষেধের আওতায়। মাসের অর্ধেক সময় জুড়েই গণপরিবহন ছিল বন্ধ। তা সত্ত্বেও এপ্রিল মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮জন নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৮টি দুর্ঘটনায় ৬জন নিহত হয়েছেন এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮জন নিহত, ৯জন আহত এবং ২ নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রবিবার দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

বিবৃতিতে আরও বলা হয়, এমাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক, ৩৩জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ২৮জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭জন শিশু এবং ৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

এর মধ্যে নিহত হয়েছে ১১২জন চালক, ৮২জন পথচারী, ৩৮জন নারী, ২৬জন ছাত্র-ছাত্রী, ৩৬জন পরিবহন শ্রমিক, ৪২জন শিশু, ২জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৭জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৪জন শিক্ষক ছিল।

পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ১৪৪টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ৫৫টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টি নসিমন ও করিমন, ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি প্রাইভেট কার ও ২০টি বাস এসব দুর্ঘটনায় পড়ে।

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ৮ এপ্রিল। এদিনে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬জন নিহত ও ৩৩জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ১৪ এপ্রিল ০৬টি সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত ও ০৬ জন আহত হয়।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা