জাতীয়

পদ্মা সেতুর ৯৩.২৫ শতাংশ কাজ সম্পন্ন

নিজস্ব প্রতি‌বেদক : পদ্মার মূল সেতুর অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া নদীশাসন ৮৩ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫০ শতাংশ বলেও জানায় সেতু কর্তৃপক্ষ।

নির্ধারিত সময় ২০২২ সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় নেই । কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে এপ্রিলের শেষে কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫০ শতাংশ।

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লেন, নানা কটূক্তি আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্বপ্নের দীর্ঘ এই পথচলায় হাজারো মানুষের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় একসময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এ‌সেতুর কাজের সা‌র্বিক অগ্রগতি ৯৩.২৫ শতাংশ।

তি‌নি ব‌লেন, চারদিকে যখন কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত অর্থনী‌তি ও জীবন জীবিকা। তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণযজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে তিন শিফটে। প্রমত্তার দুই পাড়ের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের।

নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়েই কাজ শেষ করার আশাবাদ প্রকাশ করেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

সেতু মন্ত্রণালয় সূ‌ত্রে জানা যায়, সেতুতে সমানতালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এ ছাড়া এগিয়ে নেয়া হচ্ছে, ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপ লাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইনসহ আরও অনেক কর্মযজ্ঞ। এ মুহূর্তে মূল সেতুর অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ, নদীশাসন ৮৩ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫০ শতাংশ।

উ‌ল্লেখ্য, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হলেও বাড়েনি খরচের পরিমাণ।

সান‌নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা