জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। আগের রেকর্ড ভেঙে মোট ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। সোমবার (১২ এপ্রিল) রাত ৯টায় এ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট।

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না বলেও জানান তিনি। এর আগে শনিবার (১০ এপ্রিল) দেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

গত ৩ এপ্রিল রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রেকর্ড হয়েছিল। তারও আগে ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০১৯ সালের ২৯ মে সর্বশেষ দেশে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

গজারিয়ায় ডাস্টবিনের পাশে নবজাতক কন্যাশিশু

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

সুন্দরগঞ্জে ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা