গণপরিবহন চলছে, তবে পর্যাপ্ত নয়
জাতীয়

গণপরিবহন চলছে, তবে পর্যাপ্ত নয়

নিজস্ব প্রতিবেদক : করোনার বিস্তার রোধে সরকার এক সপ্তাহের লকডাউন দিলেও শেষ পর্যন্ত তা কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ লকডাউন 'উপেক্ষা' করে রাস্তায় নেমে পড়লে সরকার কিছুটা নমনীয় হয়েছে। লকডাউনে গণপরিবহন বন্ধের বিধি-নিষেধ থাকলেও তা শিথিল করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আজ বুধবার সকাল ৬টা চলছে গণপরিবহন।

তবে যে পরিমান পরিবহন সকাল থেকে চলাচল করছে তা পর্যপ্ত নয় বলে দাবি করেছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, যে বাসগুলো সড়কে নেমেছে তার অধিকাংশই ৫০ শতাংশ যাত্রী নিচ্ছে। কিছু বাস শতভাগ যাত্রী নিলেও ভাড়া ৬০ শতাংশ বা কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ বেশি নিচ্ছে।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যাত্রীদের কথার সত্যতা মিলেছে। শনির আখড়া এলাকায় শতশত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক চেষ্টা করেও বাসে উঠতে পারছেন না অফিসমুখী যাত্রীরা। যার ফলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

কেফায়াত হোসেন নামের এক যাত্রী বলেন, মূলত বাস কম। সরকার আজ থেকে পরিবহন চলার ঘোষণা দিলেও অনেক মালিক পরিস্থিতি দেখে গাড়ি নামাবেন। এ জন্য আজকের দিনটা হয়তো দেখবেন। কাল থেকে আশা করি পর্যাপ্ত বাস নামবে।

রজনীগন্ধ্যা পরিবহনের এক স্টাফ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিচ্ছি। ফলে অর্ধেক আসন খালি থাকছে। কিন্তু যে পরিমান যাত্রী তাতে আরও অনেক বাস নামানো দরকার।

জানা গেছে, সরকার ঘোষিত লকডাউনের গত দুই দিন পরিবহন সঙ্কটে অনেক দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামীরা এক প্রকার জিম্মি ছিলেন মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার কাছে। অনেকে পরিবহন না থাকায় অফিস করতে পারেননি। এমনকি চিকিৎসা নিতে হাসপাতালে যেতেও ভোগান্তি পোহাতে হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহন চলার সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে গণপরিবহন চলবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, লকডাউন পরিস্থিতিতে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকালে তার বাসভবনে ব্রিফিং করে এসব কথা বলেন।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা