জাতীয়

স্বাধীনতা পুরস্কার প্রদান ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কার ২০২১ এর অনুষ্ঠানমালা ১১ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রতি বছর ২৫ মার্চ স্বাধীনতা দিবসের আগের দিন স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের কারনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছনোর সিদ্ধান্ত হয়।

বুধবার (২৪ মার্চ) সরকারের একাধিক উচ্চ পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার ২০২১ এর জন্য মনোনিত হলেন যারা :-

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসানউল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বিজ্ঞান ও প্রযুক্তি : ড. মৃন্ময় গুহ নিয়োগী

সাহিত্য : মহাদেব সাহা; সংস্কৃতি : আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার,

সমাজসেবা/জনসেবা : অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

গবেষণা ও প্রশিক্ষণ : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা