জাতীয়

সুবর্ণজয়ন্তীতে ৩ প্রকারের স্মারক নোট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেক মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সম্মান দেখিয়ে ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমানের রৌপ্য স্মারক মুদ্রা চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। যা শুধুমাত্র সংগ্রহের উদ্দেশ্যে নেওয়া যাবে।

এছাড়া ৫০ টাকা মূল্যমানের প্রচলিত স্মারক ব্যাংক নোটও বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। যা দিয়ে সব ধরনের আর্থিক লেনদেন করা যাবে।

২৮ মার্চ থেকে এসব স্মারক নোট, স্মারক ব্যাংক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিস থেকে বাজারে ছাড়া হবে।

মঙ্গলবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটে নকশা ও রং অপরিবর্তিত রেখে নোটের সম্মুখভাগের ডান দিকে জলছাপ এলাকার কাছে লাল-সবুজ রঙে একটি পৃথক স্মারক লোগো সংযোজন করা হয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক ব্যাংক নোটের অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। এই নোট ৫০ টাকা মূল্যমানের অন্য নোটের মতো সব লেনদেনে ব্যবহৃত করা যাবে।

এছাড়া ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দিয়ে নির্মিত রৌপ্য স্মারক মুদ্রার ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্বলিত প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অঙ্কে পঞ্চাশ ৫০ টাকাএবং প্রতিকৃতির ওপরে অর্ধবৃত্তাকারভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১লেখা রয়েছে।

রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য স্মারক ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা