জাতীয়

বই মেলায় তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক : গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। এবারের বইমেলায় নাশকতার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।

তিনি বলেন, যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বইমেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষ্ণপদ রায় জানান, মেলার ৪ পাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। মোবাইল পেট্রোলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনও বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকে নজরদারি করা হবে। তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক প্রবেশ গেট আমরা চিহ্নিত করেছি। এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত করেছি, যেটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অথবা শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে।

আপনারা জানেন, রাস্তা-ঘাটে উন্নয়নমূলক কাজ চলছে এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবার কিছু কিছু নিরাপত্তা স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের ঘটনা মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কেউ অপরাধমূলক কাজ করছে কিনা সে ব্যাপারে কঠোর নজরদারি করা হচ্ছে। যথাসময়ে তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা