জাতীয়

করোনা পরিস্থিতির অবনতি হলে বইমেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলমান অবস্থায় ফের করোনার প্রাদুর্ভাব বাড়ায় শঙ্কা বেড়েছে সরকারের। অবস্থার অবনতি হলে আগামী বৃহস্পতিবার ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া বইমেলা যেকোনও সময় স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

যদিও করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনেই নেওয়া হচ্ছে অমর একুশে বইমেলার প্রস্তুতি। তারপরও পরিস্থিতির ওপর বিবেচনা হচ্ছে আয়োজনটি নিয়ে। সোমবার ১৫ মার্চ বাংলা একাডেমিতে মেলা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বিষয়টি নিয়ে বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে আছি, তাতে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখছি। তবে এমন সিদ্ধান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি- পরিস্থিতি যদি আরও খারাপ হয়, প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেওয়া হতে পারে।’

এদিকে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেছেন, পরিস্থিতি খারাপ হলেও মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবেন তারা। তবে, অবস্থার অবনতি হতে থাকলে মেলা বন্ধ করার কথা জানান তিনি।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত বছর বইমেলা আয়োজন বন্ধ হয়ে যায়। এবার সে ভাবনা মাথায় রেখে মেলার পরিসর দ্বিগুণ করা হয়েছে। মেলা প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা রয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বইমেলার ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা