জাতীয়

জামিন মেলেনি ডা. সাবরিনার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার প্রতারণা মামলায় ডা. সাবরিনা চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করেছে নিম্ন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে সোমবার (৮ মার্চ) এই আদেশ দেন।

আদালতে সাবরিনার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী প্রণব কান্তি ভৌমিক। তিনি বলেন, আসামি প্রায় ৮ মাস কারাগারে আছেন। আসামিকে কারাগারে রেখে বিচার শেষ করতে হবে এমন কথা আইনে নেয়। তাই তার জামিন আবেদন করা হয়।

তিনি আরও বলেন, মহানগর দায়রা জজ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। একইসঙ্গে আদালত জামিনের জন্য হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান প্রণব কান্তি ভৌমিক।

প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে ২৭ হাজার মানুষকে জেকেজি হেলথকেয়ার ভুয়া রিপোর্ট দেয় বলে অভিযোগ ওঠে। পরে ওই রিপোর্টের বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। গত বছর ২৩ জুন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। গত বছর ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। ২০ আগস্ট ডা. সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের প্রধান হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা