জাতীয়

২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১৪, শনাক্ত ৮৪৫

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৭৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। ফলে মোট আক্রান্ত পাঁচ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২৩ ফেব্রুয়ারি ১৮ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ চার হাজার ১২০ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী চার জন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪৭৬ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৪০৭ জন বাকি দুই হাজার ৬৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১৪ জনের মধ্যে আট জন ষাটোর্ধ্ব, চার জন পঞ্চাশোর্ধ্ব বয়সের ও দুই জন চল্লিশোর্ধ্ব রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা