জাতীয়

বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বাড়াতে এ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
২০১৩ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে আন্তর্জাতিক বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনে এ দিবস ঘোষণা হয়।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের স্থলভাগে যত মূল্যবান ও সুন্দর বস্তু রয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি অথৈ জলরাশি ও বনের গভীরে লুকিয়ে রয়েছে। বহু বছর ধরে আমাদের বাংলাদেশের সমুদ্র ও সুন্দরবনসহ বনগুলো ঐশ্বর্য লালন করছে। ভৌগোলিক অবস্থানের কারণে জলজ, খনিজসম্পদ, প্রাণীকূল ও মহামূল্যবান উদ্ভিদের স্বর্গরাজ্য ‘বঙ্গোপসাগর’ এবং সুন্দরবন আমরা পেয়েছি।

‘বঙ্গোপসাগর’ ক্ষুদ্রাতিক্ষুদ্র ফাইটোপ্লাঙ্কটন থেকে সর্ববৃহৎ প্রাণী নীল তিমি বিচরণ রয়েছে। এ যেন চমৎকার এক সামুদ্রিক প্রতিবেশ। আর সুন্দরবন একেবারেই অতুলনীয়।

তবে আমাদের দৈনন্দিন জীবনের ভুলের মাশুল সমুদ্রের ঐশ্বর্যের ওপর প্রভাব পড়ছে। মাছ শিকারের টুকরো উপাদান, কার্গো জাহাজগুলোর বাতিল অংশ, প্লাস্টিকের শপিং ব্যাগ, জাহাজের বর্জ্য ও তেল সমুদ্রকে দূষিত করছে। এর প্রভাবে জীববৈচিত্রের ওপর পড়ছে। তার প্রভাবে প্রভাবিত হচ্ছে মানবসভ্যতা। এছাড়া কল-কারখানার বর্জ্যসহ নানা কারণে ভারসাম্যহীনতার দিকে যাচ্ছে সামুদ্রিক প্রতিবেশ। আর সুন্দরবনে প্রাণী শিকার, বনউজাড় জলবায়ুর ওপর প্রভাব ফেলছে।

তাই প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে মহাসাগর, সুন্দরবনসহ সব প্রজাতির বন্যপ্রাণীকে সুরক্ষিত ও রক্ষা করতে জনসাধারণ, ব্যক্তিগত ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।

বন্যপ্রাণী ও উদ্ভদকূল রক্ষায় আমরা এগিয়ে এলে সফলতা পাবে সমুদ্র এবং সামুদ্রিক প্রতিবেশকে রক্ষার আয়োজন। এতে বেঁচে যাবে বিপন্ন সামুদ্রিক প্রজাতি। নিয়ন্ত্রণে থাকবে ঝুঁকিপূর্ণ আবহাওয়া ও জলবায়ু।

এছাড়া অনেক দেশ বাতাস, সূর্যরশ্মি, স্রোত ও ঢেউকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানির চমৎকার উৎস খোঁজে পেয়েছে। বাংলাদেশ এসব উৎস কাজে লাগাতে পারে। সমুদ্র মানুষের জীবন ও জীবিকাকে আরো উন্নত করতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা