জাতীয়

‘অসচ্ছল মুক্তিযোদ্ধারা পাবে ৩০ হাজার বীর নিবাস’

নিজস্ব প্রতিবেদক: অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে “রক্তধারা ’৭১” (মুক্তিযুদ্ধে শহিদদের উত্তরসূরি)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বহু সম্পত্তি দিয়েছিলেন।

তিনি এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতা-বিরোধীরা ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে বাঙালির অধিকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, আজও তারা অপপ্রচার চালাচ্ছে। তিনি দেশ-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।

“রক্তধারা ’৭১”-এর সভাপতি নাদিম কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল ( অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহ ঠাকুরতা ও বিশিষ্ট সংগীত শিল্পী সাদী মোহাম্মদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা