জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রাখাইনে নিজ ভূখণ্ডে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবিলম্বে শুরু করার জন্য মিয়ানমারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা করার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। তিনি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৪৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বক্তব্য প্রদানকালে এ আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে সাময়িক আশ্রয় দিয়েছে।

তিনি রাখাইন রাজ্য সংক্রান্ত উপদেষ্টা কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করা, জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিয়ানমারে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলকে সার্বজনীনতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতি অনুসরণ করে মানবাধিকার রক্ষায় একটি দুর্গ হিসাবে কাজ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশনই সকলের মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে উৎসাহিত করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আইনের শাসন, ন্যায়বিচার এবং লিঙ্গ সমতা, বাক স্বাধীনতা এবং সংখ্যালঘু, নারী, শিশু ও প্রতিবন্ধীসহ সকলের অধিকার নিশ্চিত করতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে তার বিশদ বিবরণ তুলে ধরেন। তিনি মানবাধিকার বিষয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয় উল্লেখ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গত ২২ ফেব্রুয়ারি জেনেভায় ইউএন মানবাধিকার কাউন্সিলের ৪৬ তম অধিবেশন শুরু হয় এবং আগামী ২৩ মার্চ পর্যন্ত এই অধিবেশন চলবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা