জাতীয়

লেখকের মৃত্যু: ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বাম ছাত্রসংগঠন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শাহবাগে সমাবেশ ও অবরোধ শেষে এ কর্মসূচি দেয়া হয়।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। শাহবাগ-সায়ন্সল্যাবমুখী রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবরোধ শেষে সড়ক স্বাভাবিক হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এ সময় অভিযোগ করা হয়, সরকারের অসংগতি, অন্যায় অবিচার নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলতে পারে, সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

এই আইনে চারশ'র বেশি মামলায় প্রগতিশীল চিন্তাধারার মানুষের কণ্ঠরোধ করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে দাবি করে বলা হয়- লেখক মুশতাক আহমেদ ছয়বার জামিনের আবেদন করলেও সরকার তা আমলে নেয়নি।

বর্তমান সরকার জনগণের সরকার নয় দাবি করে পেটোয়া বাহিনী দিয়ে তারা ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। কারা কর্তৃপক্ষ জানায় সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসতে পারল না

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা