জাতীয়

আজ থেকে অনলাইন ব্রিফিংয়ের পরিবর্তে স্বাস্থ্য বুলেটিন

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুবরণের তথ্য প্রদানসহ সার্বিক পরিস্থিতি জানাতে আজ থেকে অনলাইন ব্রিফিং করবে না স্বাস্থ্য অধিদপ্তর। এর পরিবর্তে প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

গত মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ২টায় করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ ব্যাপারে নীতিনির্ধারণী মহল, সংবাদকর্মী ও সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত সর্বশেষ আপডেট দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে আপনাদের অবহিত করা হবে। এরপর সেটি প্রেস রিলিজের মাধ্যমেও বিস্তারিত জানানো হবে। দৈনন্দিন বুলেটিনের পরে কোন আলোচনা হবে না।

মঙ্গলবারের (৭ এপ্রিল) তথ্য মতে, করোনাভাইরাসে দেশে এপর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা