জাতীয়

দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি লেবাননের বাংলাদেশ দূতাবাসের জরুরি এক নোটিশে জানায়, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বরে দূতাবাসে আবেদনকারীদের মধ্যে ৪৭০ জনের ভিসা পাওয়া গেছে। তাদের আগামী ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি মোট ৬টি ফ্লাইটযোগে দেশে পাঠানো হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা