জাতীয়

হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে, আগামী ৭ এপ্রিল পর্যন্ত যাত্রী বহনকারী হেলিকপ্টার ও ফ্লাইট একাডেমি সমূহের প্রশিক্ষণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সারাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের আগাম সতর্কতা হিসেবে আগের প্রজ্ঞাপনটি বাতিল করে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের হেলিকপ্টারে যাত্রী বহন, জেনারেল এভিয়েশন এয়ার অপারেটরসের প্রশিক্ষণ বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে আরো বলা হয়, পাইলট, ক্রুদের সেফটি নিশ্চিত করে কর্পোরেট উদ্দেশ্যে ও চিকিৎসাসেবার কাজে এগুলো চলাচল করতে পারবে।

এদিকে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে জারি করা নিষেধাজ্ঞা ৩১ মার্চ থেকে বৃদ্ধি করে ৭ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বেবিচক। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনে, যুক্তরাজ্য বাদে ইউরোপের সব দেশ ও ১০ দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিতের বিষয়টি জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০ দেশ হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। তবে তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। যদিও ইতোমধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে জানায় বেবিচক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা