জাতীয়

স্পীকারের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মোঃ তারিক মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা কোভিড-১৯ পরিস্থিতি, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে দুদেশের সংসদীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে কোভিডকালীন সময়ে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে। করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সেজন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান কোভিডকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন,বর্তমানে তুরস্কে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায়।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা