জাতীয়

নারীরা নিজ যোগ্যতা বলেই এগিয়ে যাচ্ছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “মৌলবাদী শক্তিই নারী নেতৃত্বের বিরোধিতা করে। নারীরা কারোর অনুকম্পায় আসেননি, তারা নিজ যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছেন।”

সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে দেখিয়ে মন্ত্রী বলেন, “এই যে আপনাদের সাংবাদিক সেক্রেটারি (ফরিদা ইয়াসমিন) পরপর দুবার নেতৃত্বে এসেছেন। উনি তো নিজ যোগ্যতায় সাংবাদিকদের জন্য কাজ করেছেন। অনেক কাজই তো তিনি শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকেই সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে বেশি মনোনিবেশ করেন। কিন্তু সারাজীবনই সাংবাদিকদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমাদের প্রধানমন্ত্রীরও সেই ধারাবাহিকতায় সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক আছে।”

সভার বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বতর্মান সরকার সবচেয়ে বেশি নারীবান্ধব। এ সরকারই ইউনিয়ন ও উপজেলা পরিষদে নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। একজন নারী হিসেবে আমাকে যদি আপনারা প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত করেন তাহলে আমি আগের তুলনায় আরও বেশি উন্নয়নের জন্য অবদান রাখব।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা