জাতীয়

নেমেছে বিমান শুরু হবে ক্ষণগণনা

সান নিউজ ডেস্ক:

চমক দিয়ে শুরু হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনা।

রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বিমান অবতরণের মাধ্যমে ১০ জানুয়ারি থেকে শুরু হবে এই আয়োজনের। কারণ ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। তারপরই বর্তমানে প্যারেড গ্রাউন্ড হিসেবে পরিচিত সাবেক তেজগাঁও পুরাতন বিমান বন্দরে নেমেই পা ফেলেছিলে স্বাধীন বাংলাদেশের এই রূপকার।

সেদিনের সেই স্মৃতিময় আবহ তুলে ধরতে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে বিমান অবতরণের মাধ্যমে মুজিবর্ষের আয়োজন শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারির আবহ কেমন ছিল তা জানান দিতেই মুজিবর্ষের কাউন্ট ডাউন শুরুর দিন তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বিমান অবতরণ করানো হবে।

সার্বিক পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বেলা ৩টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কাউন্ট ডাউন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে মুজিববর্ষের লোগো আনুষ্ঠানিক উন্মোচন করা হবে।

কামাল চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়। তার ফিরে আসার ক্ষণ ও তার জন্মশতবর্ষের আয়োজন আমরা একবারে উদযাপন করব। সে লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী জন্মশতবার্ষিকীর আয়োজন শুরু হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছারাও আরো বেশ কয়েকজন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ অনুষ্ঠানে দুহাজার আমন্ত্রিত অতিথি এবং ১০ হাজার দর্শক থাকবেন বলে জানা যায়। অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনের আ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

মুজিববর্ষের কাউন্ট ডাউন উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্পট, ৫৩ জেলা ও দুটি উপজেলায় মোট ৮২টি কাউন্ট ডাউন ঘড়ি বসানো হচ্ছে। ১০ জানুয়ারি একযোগে সেগুলোয় মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে।

সূত্র জানায়, কাউন্ট ডাউন উদ্বোধনের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনী। তাদের সহযোগিতায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

এছাড়া সারা দেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা