জাতীয়

অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সনদ প্রদান ইতিহাসের সাথে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সনদ প্রদান করেছে তারা ইতিহাসের সাথে প্রতারণা করেছে। যারা ইতিহাস বিকৃতির সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা, রাজাকারদের সম্পূর্ণ তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। তারা বিভিন্ন সময়ে ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সঙ্গে নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তিই দেশের জন্য সত্যিকারভাবে কাজ করতে পারে। তাই স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে যথাযথভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা