জাতীয়

বুর্কিনা ফাসোর জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুর্কিনা ফাসোর জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফ জোসেফ মেরি দাবিরিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উপভোগ করছে।

তিনি তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আগামী বছরগুলোতে বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার ঘনিষ্ঠ সম্পর্ক আরো গতি অর্জন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বার্তায় বলেন, বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান সদিচ্ছা ও সমঝোতার বন্ধন আগামী দিনে দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধির জন্য দুই সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গভীরতা ও মাত্রায় আরও বৃদ্ধি পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘ জীবন এবং সেদেশের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা