জাতীয়

গোল্ডেন মনির ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক

নিজস্ব প্রতিবেদক : এবার গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের ২শ প্লট জালিয়াতিরও প্রমাণ মিলেছে। তার সঙ্গে যোগসাজশ ছিল রাজউক, গণপূর্ত বিভাগের কর্মীসহ জনপ্রতিনিধিদের।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করা হয় গণপূর্তের দুই কর্মচারীকে। তবে রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেককে তলব করা হলেও তিনি ছিলেন অনুপস্থিত।গোল্ডেন মনিরের অঢেল সম্পদের উৎস খুঁজতে গিয়ে একের পর এক বেরিয়ে আসছে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম। গত ৩ ডিসেম্বর ৩ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

মনিরের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদের। এত সম্পদের উৎস কি? আর রাজউকের ২শ প্লট জালিয়াতির সূত্র কি? সেই উত্তর খুঁজতে গিয়ে নাম এসেছে রাজউকের তিন কর্মচারী ও সিবিএ নেতা, রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি, রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাইয়ুমের নাম।

এদিন দুদকের জিজ্ঞাসাবাদে রাজউকের তিন কর্মচারীর হাজির হওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি ও রাজউকের উচ্চমান সহকারী আব্দুল মালেক। দুদক সচিব জানান, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগে যাদের নাম আসছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

মনির ছাড়াও দুদকের অনুসন্ধানে তার স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা