জাতীয়

‘বাটন টিপে সেবা না পেলে ডিজিটাল বিপ্লব সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাটন টিপে সেবাগ্রহীতারা সেবা নিতে না পারলে ডিজিটাল বিপ্লব এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্ভাবনী ও সেবা সহজীকরণ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, জনগণের সেবাদানে সম্পৃক্ত ডাক, টেলিটক, বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী কর্মসূচি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে। এই কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে আমরা উপলব্ধি করতে পেরেছি যে, এই কর্মসূচি বাস্তবায়িত না হলে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও সামাজিক জীবন ব্যবস্থা অচল হয়ে যেত।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, করোনার আগে দেশে এক হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহার করা হতো, যা ডিসেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশি ব্যবহৃত হচ্ছে। আমরা কেবল ডিজিটাল মহাসড়ক তৈরি করছি না। তা নিরাপদ রাখার দায়িত্বও পালন করতে হবে, নিরাপদ রাখতে হবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুপার হাইওয়ে নির্মাণের সঙ্গে জড়িত থাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব অপরিসীম। জনগণের জন্য সেবা সহজীকরণের মাধ্যমে ভিশন বাস্তবায়নের বিকল্প নেই।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম-সচিব মুহম্মদ আবদুল হান্নানের সঞ্চালনায় কর্মশালার রিসোর্স পার্সন এটুআই কর্মকর্তা ইফতেখার আলম বিষয়ভিত্তিক ধারণা ব্যাখ্যা করেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা