জাতীয়

ফুলবাড়িয়ায় ২৫০ অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান শেষে ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) হায়দার আলী এ তথ্য জানান।

এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় ওই সুপারমার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) ৯ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার সম্মুখীন হয় ডিএসসিসির লোকজন।

এরপর দুপুর ১টার দিকে থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, এএইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।

উচ্ছেদ অভিযান শেষে হায়দার আলী বলেন, সবার সহযোগিতায় আমরা আজকে প্রায় ২৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। মার্কেটের ভেতরে বেজমেন্টে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ভেঙে ফেলব। ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়ার অংশ হিসেবেই বাইরের স্থাপনা উচ্ছেদ করেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন সকালে এখানে পরিস্থিতি উত্তপ্ত ছিল, আমরা বিধি-মোতাবেক আইন অনুসারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি বলে কোনো বাধা-বিপত্তি আমাদেরকে দমাতে পারেনি। ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় যেখানে-যেখানে অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে আমরা সেগুলো ঘুড়িয়ে দেবো।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা