জাতীয়

শুধু ঢাকায় নয় প্রতি জেলা-ইউনিয়নে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

নিজস্ব প্রতিনিধি আশুলিয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়- প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার(৪ ডিসেম্বর) সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মো. কবির হোসেন সরকারসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা