জাতীয়

৬৬ বছরে বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক : সময়ের পথপরিক্রমায় ৬৬ বছরে পা রাখলো বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মাতৃভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ হয়ে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এ প্রতিষ্ঠান।

৬৬ বছর আগে এ দিনে বর্ধমান হাউসের বটতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার বাংলা একাডেমির উদ্বোধন করেছিলেন। জাতির আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এ প্রতিষ্ঠান নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে।

বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ, তার পদবি ছিল বিশেষ কর্মকর্তা। প্রথম পরিচালক হিসেবে ছিলেন অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাজহারুল ইসলাম।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ ছিল আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের ‘লাইলী মজনু’। সেই থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রকাশিত হয়েছে ছয় সহস্রাধিক বই।

চারটি বিভাগের মাধ্যমে বাংলা একাডেমি বিভিন্ন কার্যক্রম সম্পাদন করছে। সেগুলো-গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগ; ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগ; পাঠ্যপুস্তক বিভাগ এবং প্রাতিষ্ঠানিক, পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা