জাতীয়

পুলিশের জন্য ৯ আবাসিক টাওয়ার

নিজস্ব প্রতিবেদক : পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় একটি কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে মোট ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২৮ কোটি ৪৭ লাখ টাকা।

অতিরিক্ত সচিব আরো বলেন, বিভিন্ন স্থানে পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় একটি কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভায়। ৬৪ কোটি ১২ লাখ টাকায় এ কাজ করবে দেশ উন্নয়ন লিমিটেড এবং এম এস হক এন্টারপ্রাইজ লিমিটেড।

ডিসেম্বর ২০২০ সময়ে অতিরিক্ত ৪০ হাজার মেট্রিক টন মোগ্যাস (অকটেন ৯৫ আরওএন) আমদানির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এ কাজটি পেয়েছেন সিঙ্গাপুরের এমিরেটস ন্যাশনাল কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১২৯ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি ব্যারেল মোগ্যাস ৩৮১.৪৯৬ মার্কিন ডলার।

বৈঠকে আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক) শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজে কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভায়। ২৬৬ কোটি ১৪ লাখ টাকায় এ কাজ করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিডেট, তাহের ব্রাদার্স এবং হাসান টেননো বিল্ডার্স।

এছাড়া পরিবার পরিকল্পনা অধিদফতরের একটি প্যাকেজের আওতায় ৫টি লটে ৫৪ দশমিক ৫০ মিলিয়ন সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) সংগ্রহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ২৭২ কোটি ৫০ লাখ টাকায় টেননো ড্রাগ ও রেনেটা লিমিটেড এ বড়ি সরবরাহ করবে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা