জাতীয়

বিটিআরসির চেয়ারম্যান পরিদর্শন করলো সিম্ফনির কারখানা

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার জিরাবোতে অবস্থিত সিম্ফনির হ্যান্ডসেট উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক।

তিনি কারখানার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন বলে সিম্ফনির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ উপস্থিত থেকে বিটিআরসির প্রতিনিধি দলকে স্বাগত জানান।

২০১৮ সাল থেকে বাংলাদেশে সিম্ফনি নিজস্ব কারখানায় মোবাইল ফোন উৎপাদন করে আসছে। সিম্ফনি মোবাইলের এ কারখানায় প্রায় এক হাজার কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সঠিক সময়ে সঠিক পণ্যটি কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য।

সিম্ফনির ফ্যাক্টরি পরিদর্শনের পর বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মাদ জহুরুল হক বলেন, আমি এর আগেও বাংলাদেশের অনেকগুলো মোবাইল ফোন ফ্যাক্টরি ভিজিট করেছি কিন্তু সিম্ফনি মোবাইলের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম আমার কাছে অনেক উন্নত মনে হয়েছে এবং নতুন নতুন অনেক প্রযুক্তির সঙ্গেও পরিচিত হয়েছি, যা আমি অন্যান্য ফ্যাক্টরিতে দেখিনি।

এরপর তিনি সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদকে উদ্দেশ করে বলেন, আপনারা বিক্রির উদ্দেশ্যে তৈরি হওয়া প্যাকেটজাত পণ্যও নিজেদের ক্ষতির কথা চিন্তা না করে ক্রমাগতভাবে দ্বিতীয় এবং তৃতীয়বার কোয়ালিটি চেক করছেন তাতে করে বোঝা যাচ্ছে কাস্টমারের হাতে আপনারা সেরা পণ্যটি পৌঁছে দিতে বদ্ধপরিকর।

এ সময় তিনি সিম্ফনির কারখানায় কর্মরত শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করেন।

সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ বলেন, চেয়ারম্যানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারখানা পরিদর্শনে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে সিম্ফনিই এক মাত্র ব্র্যান্ড যারা জানুয়ারি থেকেই তাদের দ্বিতীয় মোবাইল ফোন কারখানা থেকে মোবাইল ফোন উৎপাদন শুরু করবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা