জাতীয়

শতকরা ৮০ ভাগ বিবাহিত পুরুষ নিজ গৃহে নির্যাতিত

নিউজ ডেস্ক : আমাদের সমাজ এই ধারণায় বিশ্বাস করে, কেবল নারী ও শিশুরা কান্নাকাটি করে। সম্ভবত তারা এ সত্যটি উপলব্ধি করতে পারে না যে একজন পুরুষেরও দুঃখবোধ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। এর সঙ্গে লিঙ্গের কোনো যোগসূত্র নেই।

সম্প্রতি বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন তাদের এক গবেষণায় জানিয়েছে, বিবাহিত পুরুষদের ৮০ শতাংশ গৃহে নির্যাতনের শিকার হন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ খায়রুল আলম জানান, নির্যাতিত পুরুষদের নানা ধরনের পরামর্শ ও আইনি সহযোগিতার জন্য এ সংগঠনটি করা হয়েছে। এর মাধ্যমে নির্যাতিত পুরুষদের আইনি লড়াইয়ে সহযোগিতা করছেন তারা। দিচ্ছেন নানা ধরনের পরামর্শ।

তিনি বলেন, নির্যাতিত নারীদের জন্য অনেক সংগঠন থাকলেও পুরুষদের জন্য কোন সংগঠন নেই। তিনি নিজেও নির্যাতনের শিকার দাবি করে জানান, মানবাধিকার সংগঠনগুলোর কেউই নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়াতে চায় না। আর সে লক্ষ্যেই তার সংগঠনটি গড়ে তোলা।

জানা গেছে, জাতীয় সংসদে পুরুষ নির্যাতন বিরোধী আইন করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। এই আইনের যৌক্তিকতা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন তারা। এ ছাড়া বিভিন্ন মহল থেকে পুরুষ নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবি জানানো হচ্ছে।

নির্যাতনের শিকার পুরুষরা বলছেন, নির্যাতনের শিকার হলেও তাদের জন্য আইনের কোনো ব্যবস্থা না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। বিয়ের সময় স্ত্রীর বাড়ি কর্তৃক অতিরিক্ত দেনমোহর নির্ধারণের ফলে এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না অনেকে। এ ছাড়া সামাজিক মর্যাদা, সন্তানের ভবিষ্যৎ, হামলা-মামলা ও কোর্ট পুলিশের ভয়ে নীরবে নির্যাতন সহ্য করে চলেছেন অনেকে। উপরন্তু সামান্য প্রতিবাদ করতে গেলেই অপর পক্ষ থেকে দেওয়া হচ্ছে মিথ্যা মামলার হুমকি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা