জাতীয়

টানা ৬ দিন বায়ু দূষণের ‌‘ভয়ংকর’ রূপ দেখা দিবে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুম এলেই খারাপ হতে থাকে বায়ুর মান। শীত আগমনের সঙ্গে সঙ্গে দেশের বায়ুর মান খারাপ হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) থেকে টানা ৬ দিন বায়ুর মান আরও খারাপ থাকার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। এই সময়ে বায়ু দূষণ যে পর্যায়ে পৌঁছবে, তাতে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এবং সবাইকে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) আইকিউ এয়ারের তথ্য মতে, গত ১১, ১২ ও ১৩ নভেম্বর এবং আজ (১৪ নভেম্বর) দেশে বায়ু দূষণের গড় হার ১০১ থেকে ১৫০ পিএম২.৫ মধ্যে রয়েছে, যা ‘আনহেলদি ফর সেনসেটিভ গ্রুপস’ ক্যাটাগরির দূষণ। অর্থাৎ এই দূষণ বা শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিদের জন্য ক্ষতিকর। এই মাত্রার দূষণে শিশু, বৃদ্ধ ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিদের বাইরের বের না হওয়ার পরামর্শ থাকে।

১৫ নভেম্বর (রোববার) থেকে ২০ নভেম্বর পর্যন্ত সময়ে আইকিউ এয়ারের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশে বায়ু দূষণের গড় হার বেড়ে হতে পারে ১৫১ থেকে ২০০ পিএম২.৫, যা ‘আনহেলদি’ ক্যাটাগরির দূষণ। এই মাত্রার দূষণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। বৃদ্ধ, শিশু, শ্বাস-প্রশ্বাসে রোগে ভোগা ব্যক্তিসহ সবাইকে বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।

আজ দুপুর ১২টার সময়ে দেশের বায়ু মানের পূর্বাভাস তুলে ধরে আইকি এয়ার বলেছে, এ সময় ঢাকায় গড় বায়ু দূষণের পরিমাণ ১১৬ পিএম২.৫, যা ‘আনহেলদি ফর সেনসেটিভ গ্রুপস’ ক্যাটাগরির।

এ সময়ের ঢাকা মহানগরীর দূষণের চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ুর মান ১৩১ পিএম২.৫, গুলশানের বে’স এডজওয়াটারে ১২০, ঢাকার ইউএস এম্বাসিতে ১১৭, বিটোপিতে ১১১, ওহাব বারিধারায় ১১১ ও বিটোপি গ্রুপে ৫৫।

একই সময়ে সারাদেশের দূষণের চিত্র তুলে ধরে আইকিউ এয়ার বলছে, ঢাকায় বায়ুর মান ১১৬ পিএম২.৫, সাভারে ১১২, ত্রিশালে ১০২, মানিকগঞ্জে ৮৩, শ্রীপুরে ৮১, কুমিল্লায় ৭২ ও নারায়ণগঞ্জে ৪।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা