জাতীয়

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত : সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন ৪ ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখছে এ বাহিনী।”

তিনি বলেন, “এখন আমরা শীতকালীন প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছি। তবে সব প্রশিক্ষণই হবে স্বাস্থ্যবিধি মেনে।” এ ব্যাপারে তিনি সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্য ও কর্মচারীদের প্রতি সচেতনতার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের অখন্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান সেনা প্রধান।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সিলেট অঞ্চলের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং আর্ডন্যান্স ডেপো সিলেটের পতাকা উত্তোলন করেন তিনি। এসময় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মুহাম্মদ জুবায়ের সালেহীনও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা