জাতীয়

‘এই সেলিম তুই হল ছাড়, হল কি তোর বাপ দাদার’

নিজস্ব প্রতিবেদক : ‘এই সেলিম তুই হল ছাড়, হল কি তোর বাপ দাদার’ এমনই এক স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম কর্তৃক দখলকৃত ‘তিব্বত হল’ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বেদখল হল উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৫ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলগুলো বন্ধ করে দেয়। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ হলগুলো দখল করে নেয়। সোয়ারীঘাটে অবস্থিত তিব্বত হলটি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম দখল করে নেন।

তারা বলেন, ২০০৯, ২০১১ ও ২০১৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পর কয়েকটি হল বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে চলে আসে। কিন্তু সরকারের উচ্চমহলের আশ্বাসের পরও বেদখলকৃত বাকি হলগুলো উদ্ধার করা হয়নি। হল উদ্ধারে সরকার কর্তৃক গঠিত কমিটি প্রতিবেদন দিলেও তা আর আলোর মুখ দেখেনি।

কয়েকটি হলের মালিকানা নিয়ে সরকারের সঙ্গে ভূমি দস্যুদের মামলা চললেও সে মামলাগুলো আজ তলানিতে পড়ে আছে। ফলে অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির হলগুলো প্রভাবশালী ব্যক্তিরা দখল করে সেখানে শপিংমল করে বিক্রি করে দিয়েছেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেদখলকৃত হল উদ্ধারের দাবি জানান। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন হল উদ্ধারে পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় র‌্যাব অভিযান চালানোর পর তার দখলকৃত তিব্বত হলের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে আবার আলোচনায় আসে। পরে শিক্ষার্থীরা বেদখলকৃত হল উদ্ধার আন্দোলনের ডাক দেয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা