জাতীয়

অনলাইনে দেয়া যাবে জমির খাজনা

নিজস্ব প্রতিবেদক : দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে জমির খাজনা দেয়া যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (১ম পর্যায়) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়া যাবে। ভূমি কর দেওয়ার সঙ্গে সম্পৃক্ত দেশের ৩ কোটি ৬০ লাখ জনগণ এ সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। ফলে মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমবে, একইসঙ্গে ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হবে।

তিনি বলেন, ২০২১ সালের জুলাই মাস নাগাদ দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করতে পারবো।

গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রয়াসে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে, জানান মন্ত্রী।

মৌজা রেট বিষয়ক এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত বিষয় মূলত আইন মন্ত্রণালয়ের এখতিয়ার। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি তুলে ধরবো।

এ সময় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি রাজস্ব আদায়ের পাইলটিং কার্যক্রম চালানোর জন্য নির্বাচিত ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সচিব ছাড়াও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

সিএনজি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ যানজট

দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পরিবহ...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা