জাতীয়

শীতার্ত মানুষের সহায়তায় ২৬ লাখ কম্বল দিলো ৩৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শীতের আগমনী বার্তায় দেশের দরিদ্র অসহায় শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে অনুদান হিসেবে ২৫ লাখ ৯৫ হাজার কম্বল দিয়েছে ৩৫টি বাণিজ্যিক ব্যাংক। ত্রাণভাণ্ডারে সবচেয়ে বেশি কম্বল দেয় ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটি ২ লাখ পিস কম্বল অনুদান দিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের এসব কম্বল গ্রহণ করেন।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। ব্যাংকগুলোর মধ্যে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ১ লাখ ৫০ হাজার পিস, এক্সিম ব্যাংক ১ লাখ ৫০ হাজার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ১ লাখ ৫০ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ১ লাখ ৫০ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিডেট ১ লাখ ২৫ হাজার, আইএফআইসি ব্যাংক লিমিটেড ১ লাখ, এবি ব্যাংক ৫০ হাজার পিস।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, ব্যাংক এশিয়া ৭৫ হাজার, সিটি ব্যাংক ৭৫ হাজার, ঢাকা ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, যমুনা ব্যাংক ৭৫ হাজার, মেঘনা ব্যাংক লিমিটেড ১৫ হাজার পিস, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, মধুমতি ব্যাংক লিমিটেড ১৫ হাজার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৫০ হাজার, এনসিসি ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, এনআরবি ব্যাংক লিমিটেড ১৫ হাজার পিস কম্বল অনুদান হিসেবে দেয়।

এছাড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ১৫ হাজার, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ১৫ হাজার, ওয়ান ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, পদ্মা ব্যাংক লিমিটেড ১৫ হাজার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, প্রাইম ব্যাংক লিমিটেড ১ লাখ, পূবালী ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, এসবিএসি ব্যাংক লিমিটেড ১৫ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, সাউথইস্ট ব্যাংক ৭৫ হাজার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ৭৫ হাজার, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৫০ হাজার, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ১৫ হাজার, উত্তরা ব্যাংক লিমিটেড ৭৫ হাজার পিস কম্বল অনুদান হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণভাণ্ডারে দেয়।

শীতার্ত মানুষের জন্য অনুদান হিসেবে কম্বল দেওয়ায় ব্যাংকের প্রতিনিধিদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ দেখা যায় তখন তারা মানুষের পাশে দাঁড়ান। তাদের এই অনুপ্রেরণার কারণে আমরা মানুষকে অনেক সহযোগিতা করতে পারি।

শেখ হাসিনা বলেন, শীতকাল শুরু হতে যাচ্ছে। এবার যত বৃষ্টি হয়েছে এবং যেভাবে প্রাকৃতিক দুর্যোগ তাতে মনে হচ্ছে শীতের সময়ও শীতের প্রকোপটা বেশি হতে পারে। আমি সত্যিই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে শীত শুরু হওয়ার আগে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন যে তারা শীতবস্ত্র কম্বল দেবেন। আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। যেটা শীতে মানুষের উপকার হবে। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা