ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচন ঠেকাতে পারবে না কোনো আন্দোলন: ধর্ম উপদেষ্টা

সান নিউজ অনলাইন 

কোনো আন্দোলনই আসন্ন জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

১ নভেম্বর (শনিবার) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবিধানিক ধারাবাহিকতা থেমে গেলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

খালিদ হোসেন আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। “আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা তাঁদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব,” বলেন তিনি।

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, “কিছু গোষ্ঠী অযৌক্তিক দাবি তুলে সরকারকে বিব্রত করতে চায় এবং অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র ব্যর্থ করে আমরা নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখব। আন্দোলন হয়েছে, হচ্ছে—আমরা যথাসম্ভব তাদের দাবি বিবেচনায় নিচ্ছি। তবে কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না।”

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা